Monday, November 16, 2026
Live
তথ্য প্রযুক্তি
Verified
২ মিনিটে পড়া যাবে

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি সিম, নতুন নিবন্ধনে আসছে ফেস ভেরিফিকেশন

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি সিম, নতুন নিবন্ধনে আসছে ফেস ভেরিফিকেশন
এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি সিম, নতুন নিবন্ধনে আসছে ফেস ভেরিফিকেশন

মোবাইল ও অনলাইন প্রতারণা বন্ধ এবং অবৈধ সিমের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। নতুন নিয়মে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করা যাবে। পাশাপাশি নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিম নিবন্ধনে বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন বা মুখমণ্ডল শনাক্তকরণ পদ্ধতি চালুর উদ্যোগও চলছে। এর মাধ্যমে অন্যের পরিচয় ব্যবহার করে কিংবা ভুয়া তথ্য দিয়ে সিম নিবন্ধনের সুযোগ কমবে বলে আশা করছে সরকার।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী জানান, মোবাইল ও অনলাইন প্রতারণা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুরোধের ভিত্তিতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর, ওয়েবসাইট ও লিংক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অবৈধ সিমের ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল অপারেটরগুলোর মাধ্যমে গ্রাহকদের সচেতন করার কার্যক্রমও চলছে। এ জন্য গণমাধ্যম, খুদে বার্তা (এসএমএস) ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণায় সিম নিবন্ধনের নিয়ম, নিজের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই এবং অবৈধ সিম ব্যবহারের ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের জানানো হচ্ছে।

এ ছাড়া অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, বিটিআরসিতে স্থাপিত কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের (সিবিভিএমপি) মাধ্যমে সিম নিবন্ধন কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নতুন উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন চালু এবং একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন ও মোবাইলভিত্তিক প্রতারণা নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.