Sunday, November 22, 2026
Live
তথ্য প্রযুক্তি
Verified
৪ মিনিটে পড়া যাবে

গুগল প্লে অ্যাওয়ার্ডস ২০২৬: সেরা অ্যাপ, গেম ও বইয়ের তালিকা প্রকাশ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
গুগল প্লে অ্যাওয়ার্ডস ২০২৬: সেরা অ্যাপ, গেম ও বইয়ের তালিকা প্রকাশ
গুগল প্লে অ্যাওয়ার্ডস ২০২৬: সেরা অ্যাপ, গেম ও বইয়ের তালিকা প্রকাশ

২০২৬ সালের সেরা অ্যাপ, গেম ও বইয়ের তালিকা প্রকাশ করেছে গুগল। বার্ষিক ‘গুগল প্লে বেস্ট অব প্লে ২০২৬’ পুরস্কারের মাধ্যমে বিভিন্ন বিভাগে সেরা অ্যাপ, গেম ও বইয়ের নাম ঘোষণা করা হয়েছে। এবারের সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘নোটেবিলিটি: এআই অ্যান্ড পিডিএফ নোটস’। অন্যদিকে, সেরা গেমের স্বীকৃতি পেয়েছে ‘আর্কনাইটস: এন্ডফিল্ড’।

গুগলের ব্লগে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, এবারের পুরস্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয়ভাবে দৈনন্দিন কাজ সম্পন্ন করার সুবিধা এবং বিভিন্ন ডিভাইসে ব্যবহারের অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গেমের ক্ষেত্রে সমৃদ্ধ গল্প, আকর্ষণীয় চরিত্র এবং স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারে খেলার সুবিধা বিবেচনায় নেওয়া হয়েছে।

২০২৬ সালের সেরা অ্যাপ ও গেম

এবারের সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘নোটেবিলিটি: এআই অ্যান্ড পিডিএফ নোটস’। শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য তৈরি এই অ্যাপের মাধ্যমে এআই ব্যবহার করে বিভিন্ন নথি বিশ্লেষণ ও সেগুলো নিয়ে কথোপকথন করা যায়। পাশাপাশি পড়াশোনার উপকরণ তৈরি, কুইজ প্রস্তুত এবং দৈনন্দিন কাজ সহজ করার বিভিন্ন সুবিধাও রয়েছে।

অন্যদিকে, সেরা গেমের পুরস্কার পেয়েছে ‘আর্কনাইটস: এন্ডফিল্ড’। সমৃদ্ধ কাহিনি, আকর্ষণীয় চরিত্র, তাৎক্ষণিক লড়াই এবং কারখানা নির্মাণ ও পরিচালনার মতো বৈশিষ্ট্যের সমন্বয়ে গেমটি বিচারকদের মনোযোগ আকর্ষণ করেছে।

একাধিক ডিভাইসে ব্যবহারের সেরা অ্যাপ ও গেম

একাধিক ডিভাইসে ব্যবহারের উপযোগী সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘স্ট্রাভা: রান, বাইক, ওয়াক’। স্মার্টফোন ও স্মার্টওয়াচের মাধ্যমে শরীরচর্চার তথ্য সংরক্ষণ, কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিজের অগ্রগতি পর্যালোচনার সুবিধা রয়েছে অ্যাপটিতে।

এই বিভাগে সেরা গেম হয়েছে ‘মুনলাইট পিকস’। এতে জাদুকরি ফসলের পরিচর্যা, বিভিন্ন চরিত্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং শহরের নানা ঘটনা আবিষ্কারের সুযোগ রয়েছে। গুগল প্লে গেমসের মাধ্যমে কম্পিউটারেও গেমটি খেলা যায়।

২০২৬ সালের সেরা অ্যাপের তালিকা

বিভিন্ন ক্যাটাগরিতে গুগল প্লে বেস্ট অব প্লে ২০২৬ পুরস্কার পাওয়া অ্যাপগুলো হলো—

  • বিনোদন: কোবুজ: মিউজিক অ্যান্ড এডিটোরিয়াল

  • উদ্ভাবনী অ্যাপ: উইসপ্র ফ্লো: এআই ভয়েস-টু-টেক্সট

  • সৃজনশীলতা: আইবিস পেইন্ট এক্স

  • দক্ষতা উন্নয়ন: স্পার্ক: ডেইলি লার্নিং পাজলস

  • কাজের উৎপাদনশীলতা: নোটেবিলিটি: এআই অ্যান্ড পিডিএফ নোটস

  • ক্রীড়াপ্রেমীদের জন্য: সোফাস্কোর: লাইভ স্পোর্টস স্কোরস

  • কম পরিচিত সেরা অ্যাপ: রাইলি: ইমোশন অ্যান্ড মুড ট্র্যাকার

  • শিশু ও পরিবার: সুপারফোনিক: কিডস লার্ন টু রিড

  • স্মার্টওয়াচের জন্য: পকেট ক্যাস্টস: পডকাস্ট অ্যাপ

  • বড় ডিসপ্লের জন্য: ব্যান্ডল্যাব: মিউজিক মেকার অ্যান্ড স্টুডিও

  • গাড়ির জন্য: অডিবল: অডিওবুকস অ্যান্ড পডকাস্টস

  • বর্ধিত বাস্তবতা (এআর): এমএলবি

এ ছাড়া জনপ্রিয়তার ভিত্তিতে সেরা অ্যাপের তালিকায় জায়গা পেয়েছে ‘ভিন্টেড: শপ অ্যান্ড সেল প্রি-লাভড’, ‘পকেট এফএম: অডিও ড্রামাস’ এবং ‘ফটমব: সকার লাইভ স্কোরস’।

২০২৬ সালের সেরা গেমের তালিকা

গেমের বিভিন্ন বিভাগে পুরস্কার পাওয়া শিরোনামগুলো হলো—

  • একাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে সেরা: ওয়ারফ্রেম

  • দ্রুত খেলার উপযোগী সেরা গেম: সাবওয়ে সার্ফারস সিটি

  • স্বতন্ত্র নির্মাতার সেরা গেম: ডিপ রক গ্যালাকটিক: সারভাইভার

  • সেরা কাহিনি: সি অব স্টারস

  • নিয়মিত হালনাগাদ হওয়া সেরা গেম: জেনলেস জোন জিরো

২০২৬ সালের সেরা বইয়ের তালিকা

অ্যাপ ও গেমের পাশাপাশি বিভিন্ন বিভাগে সেরা বইয়ের নামও ঘোষণা করেছে গুগল প্লে। কথাসাহিত্য, তথ্যভিত্তিক বই এবং শিশু-কিশোরদের বইয়ের জন্য আলাদা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

কথাসাহিত্য বিভাগ

  • কল্পকাহিনি: ‘দ্য এভারলাস্টিং’ — অ্যালিক্স ই. হ্যারো

  • রোমাঞ্চকর কাহিনি: ‘অ্যানাটমি অব অ্যান অ্যালিবাই’ — অ্যাশলি এলস্টন

  • রহস্যকাহিনি: ‘হেদার’ — ক্যাটলিন মুলেন

  • প্রেমের গল্প: ‘গ্রেস অ্যান্ড হেনরিজ হলিডে মুভি ম্যারাথন’ — ম্যাথিউ নরম্যান

  • সমকালীন কথাসাহিত্য: ‘গুড পিপল’ — পাতমিনা সাবিত

  • ভৌতিক কাহিনি: ‘ট্র্যাড ওয়াইফ’ — সারা ল্যাঙ্গান

  • ঐতিহাসিক কথাসাহিত্য: ‘আ ফার-ফ্লাং লাইফ’ — এম. এল. স্টেডম্যান

  • কল্পবিজ্ঞান: ‘দ্য রিপাবলিক অব মেমোরি’ — মাহমুদ এল সাইয়েদ

  • চিত্রকাহিনি: ‘স্মোক গেটস ইন ইয়োর আইজ’ — আনাইস ফ্লগনি

  • জাপানি চিত্রকাহিনি: ‘ইচি দ্য উইচ, ভলিউম ১’ — ওসামু নিশি

  • হালকা উপন্যাস: ‘ফ্রিরেন: বিয়ন্ড জার্নিজ এন্ড - প্রিলিউড, ভলিউম ১’ — মেই হামিমোকু

তথ্যভিত্তিক বই বিভাগ

  • স্মৃতিকথা: ‘স্ট্রেঞ্জার্স: আ মেমোয়ার অব ম্যারেজ’ — বেল বার্ডেন

  • ব্যবসাবিষয়ক বই: ‘আই অ্যাম নট আ রোবট: মাই ইয়ার ইউজিং এআই টু ডু (অলমোস্ট) এভরিথিং’ — জোয়ানা স্টার্ন

  • আত্মোন্নয়ন: ‘বিকামিং অ্যান আর্ট

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.