চীনের থিয়ানকং মহাকাশ স্টেশন থেকে ধারণ করা পৃথিবীর চমৎকার কিছু দৃশ্য প্রকাশ করা হয়েছে।
‘চীনের মানববাহী মহাকাশ সংস্থা’ প্রকাশিত সাম্প্রতিক ভিডিও ক্লিপটিতে পৃথিবীর বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির এক অসাধারণ দৃশ্য ফুটে উঠেছে।
বর্তমানে থিয়ানকং মহাকাশ স্টেশনে ‘শেনচৌ-২৩’ মিশনের সদস্যরা অবস্থান করছেন। গত ২৪ মে মহাকাশে পাঠানো এই দলে তিনজন মহাকাশচারী রয়েছেন। এরা হলেন— চু ইয়াং চু, চাং চি ইউয়ান এবং লি চিয়া ইং।
এই মিশনটি মহাকাশে একটানা এক বছর অবস্থানের একটি পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত প্রদান করবে।
পরিকল্পনা অনুযায়ী, শেনচৌ-২৩ ক্রুরা কক্ষপথে থাকাকালীন ১০০টিরও বেশি নতুন বৈজ্ঞানিক এবং ফলিত প্রকল্প পরিচালনা করবেন; যার মধ্যে মূলত মহাকাশ জীববিজ্ঞান, মহাকাশ বস্তুবিজ্ঞান, মাইক্রোগ্র্যাভিটি ফ্লুইড ফিজিক্স, মহাকাশ চিকিৎসা এবং নতুন মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে অত্যাধুনিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিষয়গুলোর গভীর গবেষণা অন্তর্ভুক্ত।
সূত্র: সিএমজি
provide crucial data for future long-duration space exploration.