Wednesday, June 10, 2026
Live

বিশ্বের শিল্প রোবট বাজারে শীর্ষে চীন, ইনস্টলেশনেও রেকর্ড

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বিশ্বের শিল্প রোবট বাজারে শীর্ষে চীন, ইনস্টলেশনেও রেকর্ড

বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স (আইএফআর) প্রকাশিত ওয়াল্র্ড রোবটিক্স ২০২৫ রিপোর্ট অনুযায়ী, চীনের শিল্প রোবট স্টক ২০২৪ সালে ২০ হাজার ২৭ হাজার ইউনিটে পৌঁছে, যা বৈশ্বিক চাহিদার অর্ধেকেরও বেশি।

রিপোর্টে বলা হয়েছে, চীনে বার্ষিক রোবট ইনস্টলেশন ২ লাখ ৯৫ হাজার ইউনিটে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি এবং এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। বৈশ্বিকভাবে ২০২৪ সালে ৫ লাখ ৪২ হাজার শিল্প রোবট ইনস্টল হয়েছে, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণ, এবং চার বছর ধরে বিশ্বব্যাপী ইনস্টলেশন ৫ লাখ ইউনিটের বেশি রয়েছে।

আইএফআর প্রেসিডেন্ট তাকায়ুকি ইতো বলেন, ‘চীনের উৎপাদন ক্ষেত্র আধুনিকীকরণের কৌশল নতুন মাইলফলক অর্জন করেছে। তিন বছরে রোবট স্টক দ্বিগুণ হয়েছে, ২০২১ সালে ১০ লাখ ইউনিট ছাড়িয়ে এবং ২০২৪ সালে ২০ লাখ ইউনিটে পৌঁছেছে।’ চীনের ক্ষেত্রে, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স খাত সর্বোচ্চ চাহিদা ধরে রেখেছে। ২০২৪ সালে ৮৩ হাজার ইউনিট ইনস্টল হয়েছে, এরপর মোটরগাড়ি খাত ৫৭ হাজার ২০০ ইউনিট নিয়ে দ্বিতীয় স্থানে।

প্রথমবারের মতো, চীনা রোবট নির্মাতারা বিদেশি প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি ইউনিট দেশীয় বাজারে বিক্রি করেছে। দেশীয় বাজারে তাদের অংশীদারিত্ব ২০২৩ সালে ৪৭ শতাংশ থেকে ২০২৪ সালে ৫৭ শতাংশে বেড়েছে।

২০২৪ সালে বিশ্বব্যাপী মোট শিল্প রোবটের সংখ্যা পৌঁছেছে ৪,৬ লাখ ৬৪ হাজার ইউনিটে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। 
রিপোর্টে আরও ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী রোবট ইনস্টলেশন ৫ লাখ ৭৫ হাজার ইউনিটে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৮ সালের মধ্যে তা সাত লাখ ইউনিট ছাড়িয়ে যাবে। চীন এই সময়েও বিশ্বের বৃহত্তম বাজার হিসেবে নেতৃত্বে থাকবে।

 

লিখেছেন: ফয়সল আবদুল্লাহ
সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.