Saturday, June 20, 2026
Live

গুরুত্বপূর্ণ শিল্প শৃঙ্খল উন্নয়নে জোর দিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
গুরুত্বপূর্ণ শিল্প শৃঙ্খল উন্নয়নে জোর দিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী

জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গুরুত্বপূর্ণ শিল্প-শৃঙ্খলগুলোকে আরও স্বনির্ভর ও ঝুঁকি-সহনশীল করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিং।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে গুরুত্বপূর্ণ শিল্প-শৃঙ্খলের উন্নয়ন এবং মান নির্ধারণের অগ্রগতি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন তিনি।

এ সময় সিয়ামেন, ছুয়ানচৌ এবং ফুচৌ শহরে নতুন ডিসপ্লে, নতুন উপকরণ, ইলেকট্রনিক উপাদান এবং চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান ও উদ্যোগ পরিদর্শন করেন চাং।

তিনি বলেন, প্রধান উৎপাদন শিল্প-শৃঙ্খলগুলোর জন্য উচ্চমানের উন্নয়ন উদ্যোগকে আরও এগিয়ে নিতে, উৎপাদন খাতে মৌলিক গবেষণাকে শক্তিশালী করতে এবং শিল্প, শিক্ষা, গবেষণা ও প্রয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠান-নেতৃত্বাধীন সমন্বয়কে উৎসাহিত করতে প্রচেষ্টা চালানো উচিত।

এ সময়, দক্ষিণ চীনে বন্যা ও টাইফুন থেকে সুরক্ষা প্রচেষ্টার ওপরও জোর দেন উপ-প্রধানমন্ত্রী।

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.