Wednesday, May 27, 2026
Live

সব দেশের সঙ্গে বৃহত্তর সংহতি স্থাপন করবে চীন

সিএমজি
বাংলা বিভাগ
1 min read
চীন বহুপাক্ষিকতার পতাকাতলে সব দেশের সঙ্গে বৃহত্তর সংহতি অর্জন করবে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। গতকাল (মঙ্গলবার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক সভাপতিত্ব করেছেন।

এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র মাও নিং বলেন, এই মাসে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে চীন ‘জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ সমুন্নত রাখা এবং জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের বৈঠক আয়োজন করেছে। এই বছর জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনরুদ্ধারের ৫৫তম বার্ষিকী। চীন ন্যায়বিচার সমুন্নত রাখতে এবং সঠিক পথে চলতে থাকবে; বহুপাক্ষিকতার পতাকাতলে সব দেশের সাথে বৃহত্তর সংহতি অর্জন করবে, আরও ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ একটি বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের লক্ষ্যের দিকে যৌথভাবে এগিয়ে যাবে।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.