Saturday, July 11, 2026
Live

পূর্ব চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮, তদন্ত শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পূর্ব চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮, তদন্ত শুরু

জুলাই ১০, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের চিনচিয়াং শহরের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

চিনচিয়াং শহর প্রশাসনের বরাত দিয়ে কুয়ানচৌ শহরের দমকল ও উদ্ধার বিভাগ জানায়, ছেনতাই টাউনশিপের চিয়াংতৌ গ্রামে অবস্থিত হুইথেং শুজ কোম্পানি লিমিটেডের কারখানায় বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

কুয়ানচৌ আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে ৫০০ জনের বেশি দমকলকর্মী এবং ৩৫টি অগ্নিনির্বাপণ ও উদ্ধার যান অংশ নেয়।

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানায় ২৩৭ জন শ্রমিক এবং দুজন বহিরাগত সরবরাহকর্মী উপস্থিত ছিলেন। উদ্ধার অভিযানে মোট ২১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। পরে নিখোঁজ থাকা আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করা হলে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছায়।

ঘটনার পর পুলিশ ওই প্রতিষ্ঠানে মালিক এবং অগ্নিকাণ্ডের জন্য দায়ী সন্দেহে আরও কয়েকজনকে আটক করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

ফুচিয়ান প্রাদেশিক কর্তৃপক্ষ দুর্ঘটনা মোকাবেলায় একটি বিশেষ নেতৃত্বাধীন কর্মদল গঠন করেছে। এর অধীনে ঘটনাস্থল থেকে উদ্ধার কার্যক্রম, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনাসহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য পাঁচটি উপদল কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের দায়বদ্ধতা নির্ধারণে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটি পাঁচতলা রড-রিইনফোর্সড কংক্রিটের ভবন, যার প্রতিটি তলার আয়তন প্রায় ১ হাজার ৩০০ বর্গমিটার। আগুনের সূত্রপাত ভবনের নিচতলায়, যেখানে জুতা তৈরির কাঁচামাল ও উপকরণ সংরক্ষণ করা ছিল। এসব উপকরণ অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেনিফার/সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি

28 dead in shoe factory fire in east China

Twenty-eight people have been killed following a fire at a shoe factory in Jinjiang City, east China's Fujian Province, on Thursday, local authorities said.

The blaze broke out at the factory of Huiteng Shoes Co., Ltd. in Jiangtou Village, Chendai Township, at 12:04, said the fire and rescue department of Quanzhou City, which administers Jinjiang.

Over 500 firefighters and 35 vehicles joined the rescue operation.

At the time of the fire, 237 factory workers and two external delivery personnel were at the scene.

A total of 213 people were evacuated, but two of them died after treatment failed at the hospital. Twenty-six missing persons were confirmed dead.

Police have detained the company's owner and several others suspected of bearing responsibility for the fire. Authorities have also frozen the company's accounts.

The Fujian provincial authorities have set up a leading group to handle the fire, with five subordinate working groups responsible for on-site rescue, accident investigation and aftermath management.

Authorities have also ordered an investigation to determine the nature of the accident and the responsibilities involved.

It is learned that the factory building is a five-story reinforced concrete structure, with each story spanning 1,300 square meters.

The fire started on the ground floor, where shoe-making materials stored were highly flammable and could cause a blaze to spread rapidly.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.