Wednesday, June 10, 2026
Live
চাকরির খবর
Verified
2 min read

খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার নোটিশ ২০২৬ : অফিস সহকারী পদের নতুন তারিখ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার নোটিশ ২০২৬
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার নোটিশ ২০২৬

খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদের লিখিত পরীক্ষার নতুন তারিখ ও সময় ঘোষণা করেছে। আগামী ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল, ৪ জানুয়ারি ২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

 

নতুন তারিখ ও সময়

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে পূর্বনির্ধারিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংশোধিত রুটিন অনুযায়ী, পরীক্ষা ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা বেলা ২টা থেকে ৩:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

পরীক্ষাকেন্দ্র

ঢাকায় দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। কেন্দ্রগুলো হলো:

  1. আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা।

  2. ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা।

 

প্রবেশপত্র–সংক্রান্ত নির্দেশনা

পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:

  • পুরাতন প্রবেশপত্রই কার্যকর থাকবে।

  • যারা গত ২ জানুয়ারি ২০২৬ তারিখের পরীক্ষার জন্য রঙিন প্রবেশপত্র ডাউনলোড করেছিলেন, তারা সেই একই প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

  • ১০ জানুয়ারির পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

  • পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি (Color Print) সঙ্গে আনতে হবে।

 

খাদ্য অধিদপ্তরের শূন্যপদ

খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরিতে মোট ১,৭৬১টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কিছু কিছু পরীক্ষার আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

এই পরীক্ষার নতুন তারিখে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.