Tuesday, July 21, 2026
Live

হংকং বইমেলায় ‘সি চিন পিং-এর নেতৃত্বে চীনের শাসনব্যবস্থা’ গ্রন্থের প্রথাগত চীনা সংস্করণের আত্মপ্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হংকং বইমেলায় ‘সি চিন পিং-এর নেতৃত্বে চীনের শাসনব্যবস্থা’ গ্রন্থের প্রথাগত চীনা সংস্করণের আত্মপ্রকাশ

চীনের বিশেষ প্রসাশনিক অঞ্চল হংকংয়ে ৩৬তম বইমেলার উদ্বোধনী দিনে বুধবার ‘সি চিন পিং-এর নেতৃত্বে চীনের শাসনব্যবস্থা’ গ্রন্থের প্রথাগত চীনা অক্ষরে মুদ্রিত প্রথম খণ্ডের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

গ্রন্থটি প্রকাশ ও বিতরণ করেছে সিনো ইউনাইটেড পাবলিশিং (হোল্ডিংস) লিমিটেড। বুধবার থেকেই এটি হংকং ও ম্যাকাও বিশেষ প্রসাশনিক অঞ্চলের প্রধান প্রধান বইয়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।

বইটিতে সিনহুয়া বার্তা সংস্থা প্রকাশিত ২৬টি বিশেষ প্রতিবেদন এবং সি চিন পিং-এর ৪১টি আলোকচিত্র সংযোজিত হয়েছে। এসব প্রতিবেদনে চীনকে জাতীয় পুনরুজ্জীবনের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এতে ‘নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র বিষয়ে সি চিন পিং -এর চিন্তাধারা’র তাত্ত্বিক ভিত্তি এবং বাস্তব প্রয়োগের কার্যকারিতাও উপস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, গ্রন্থটির প্রথাগত চীনা সংস্করণ হংকং ও ম্যাকাওয়ের পাঠকদের সি চিন পিং-এর চিন্তাধারা সম্পর্কে আরও গভীর ও সুস্পষ্ট ধারণা লাভে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও হংকং সরকারের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সূত্র: সিএমজি

Traditional Chinese version of "China's Governance Under Xi Jinping's Leadership" debuts in HK

The first volume of "China's Governance Under Xi Jinping's Leadership" printed in traditional Chinese characters debuted at the opening of the 36th Hong Kong Book Fair Wednesday.

The book was published and distributed by the Sino United Publishing (Holdings) Ltd. It will be available at major bookstores across Hong Kong and Macao starting Wednesday.

The book includes 26 feature stories reported by Xinhua News Agency and 41 news photos of Xi, presenting a vivid account of his visionary leadership in steering China toward national rejuvenation, as well as the theoretical power of Xi Jinping Thought on Socialism with Chinese Characteristics for a New Era and its strength in practice.

The release of the traditional Chinese version is expected to help readers in Hong Kong and Macao gain a better understanding of Xi Jinping Thought on Socialism with Chinese Characteristics for a New Era.

Officials from the central authorities and the Hong Kong Special Administrative Region government, as well as representatives from various local communities, attended the launch ceremony.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.