Tuesday, June 16, 2026
Live

হংকংয়ের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নাগরিক কল্যাণে জোর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হংকংয়ের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নাগরিক কল্যাণে জোর

জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের অর্থসচিব পল ছেন বলেছেন, প্রথম পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে। রোববার প্রকাশিত এক ব্লগ পোস্টে তিনি জানান, এই পরিকল্পনার খসড়া নিয়ে দুই মাসব্যাপী জনপরামর্শ কার্যক্রম সোমবার থেকে শুরু হবে।

পল ছেন বলেন, এই পরিকল্পনা ব্যবসায়ী, প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে। তিনি আশা প্রকাশ করেন, জনপরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে নতুন ও বাস্তবসম্মত ধারণা উঠে আসবে এবং সমাজের বিভিন্ন খাতের অংশগ্রহণ নিশ্চিত হবে।

নতুন বাজার অনুসন্ধান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি খুঁজে বের করা জনপরামর্শের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বলে উল্লেখ করেন পল ছেন। পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো চীনের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমন্বিত উন্নয়ন জোরদার করা।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.