Tuesday, July 21, 2026
Live

দুই মার্কিন সেনা নিহত, ইরানে দফায় দফায় হামলা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দুই মার্কিন সেনা নিহত, ইরানে দফায় দফায় হামলা

ইরানি হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজের জেরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

শনিবারের এই হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন যে, ‘সংঘাত তীব্র করার চেষ্টার’ জন্য ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইস্টার্ন টাইম সন্ধ্যা ৬টায় (২২০০ জিএমটি) এই বিমান হামলা শুরু হয়।

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা আরও কমিয়ে আনা এবং গেল রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলাকারী 'ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর'-এর বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়াই এই হামলার লক্ষ্য।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, শুক্রবার ওই দুই সেনা নিহত হন এবং তৃতীয় একজন সেনা নিখোঁজ। এই ঘোষণার ফলে যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৬-তে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৪২০ জনেরও বেশি।

ইরানের মেহরবার্তা সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের সিরিক এলাকার কাছে হামলা চালিয়েছে। সংস্থাটি আরও জানায় যে, এতে কোনো হতাহতের ঘটনা বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গেল সপ্তাহে এক মাস আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা জোরদার করেছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.