Tuesday, July 21, 2026
Live

প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন নির্দেশিকা প্রকাশ করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন নির্দেশিকা প্রকাশ করল চীন

প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং এই সম্পদের যথাযথ মূল্য ও সুরক্ষা বজায় রাখার লক্ষ্যে চীন একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির জেনারেল অফিস এবং স্টেট কাউন্সিলের জেনারেল অফিস যৌথভাবে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করে।

নতুন এই নির্দেশিকার মূল লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সেগুলোর কার্যকর ও নিরাপদ ব্যবহার বাড়ানো। এর আওতায় সম্পদ মালিকদের অধিকার সুরক্ষা, সম্পদের দক্ষ বরাদ্দ এবং সামগ্রিক তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে।

দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দুই ধাপে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রথম ধাপে ২০৩০ সাল নাগাদ চীন এমন একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে যেখানে সম্পদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সুনির্দিষ্ট থাকবে, সম্পদের স্বচ্ছ তালিকা থাকবে এবং সম্পদ ব্যবহারের সঠিক মূল্যায়ন ও তদারকি নিশ্চিত করা হবে।

দ্বিতীয় ধাপে ২০৩৫ সাল নাগাদ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার একটি পূর্ণাঙ্গ ও নিয়মতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো পুরোপুরি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.