Saturday, June 6, 2026
Live

সিরিয়ার রাসায়নিক অস্ত্র সমস্যার সমাধান দ্রুত করতে হবে: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিরিয়ার রাসায়নিক অস্ত্র সমস্যার দ্রুত সমাধান করতে হবে: চীন

সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়টি নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। সিরিয়াকে জাতীয় পুনর্গঠনে সম্পদ কেন্দ্রীভূত করতে সাহায্য করার জন্য এ সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত। জাতিসংঘে চীনের উপপ্রতিনিধি সুন লেই, গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে আয়োজিত এ ইস্যুতে আয়োজিত এক প্রকাশ্য সভায়, এ মন্তব্য করেন।

সুন লেই বলেন, চীন রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা পূরণে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করাকে সাধুবাদ জানায় এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ)-র সাথে সিরিয়ার সহযোগিতাকে পূর্ণ সমর্থন করে। চীন ‘সিরিয়ার নেতৃত্বাধীন ও মালিকানাধীন’ নীতি মেনে চলতে, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপান্তরকে উত্সাহিত করতে, যত দ্রুত সম্ভব ঐক্য অর্জন করতে, এবং অভ্যন্তরীণ বিভাজন এড়াতে সিরিয়াকে সমর্থন করে।

তিনি আরও বলেন, চীন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণ করতে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টসহ সকল আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার জন্য, সমস্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানায়।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.