Wednesday, June 10, 2026
Live

গুগল-ফেসবুক পেমেন্টসহ ফ্রিল্যান্সারদের আয়ে ট্যাক্স আরোপ, ব্যাপক প্রতিবাদ

'যেখানে ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার কথা, সেখানে কেন উল্টা ট্যাক্স চাপানো হচ্ছে!'

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
গুগল-ফেসবুক পেমেন্টসহ ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সে ট্যাক্স আরোপ, ব্যাপক প্রতিবাদ
গুগল-ফেসবুক পেমেন্টসহ ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সে ট্যাক্স আরোপ, ব্যাপক প্রতিবাদ
গুগল-ফেসবুক পেমেন্টসহ সব অনলাইন রেমিট্যান্সে ট্যাক্স আরোপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ফ্রিল্যান্সাররা। সম্প্রতি ফেসবুকে এ ধরনের অভিযোগ তুলে অনেক ফ্রিল্যান্সার পোস্ট করেছেন। তাদের দাবি, কোনো পূর্ব ঘোষণা ছাড়া ব্যাংকে আসা অনলাইন আয়ের (গুগল এডসেন্স) টাকার উপর ৭.৫ থেকে ১১ শতাংশ ট্যাক্স কেটেছে ব্যাংক। 
কামরুজ্জামান নামের একজন ফ্রিল্যান্সার ফেসবুকে লিখেছেন, "ফ্রিল্যান্সারদের ইনকামের উপর ট্যাক্স কাটা শুরু হয়েছে, আজকে ফ্রেন্ডলিস্টের অনেক ভাই ব্রাদারদের দেখলাম তাদের মোট অ্যামাউন্টের (রেমিট্যান্স) উপর ৭.৫% ট্যাক্স কেটে নিয়েছে। বিশেষ করে যারা গুগল অ্যাডসেন্স এবং ফেসবুক মেটা নিয়ে কাজ করেন তাদের থেকে কেটেছে। ধারণা করি আমরা যারা মার্কেটপ্লেসে কাজ করি বা সরাসরি বায়ারের সাথে কাজ করি তাদের ইনকামেও ট্যাক্স কাটা শুরু হবে। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। বিশ্বের কোন দেশে ফরেন রেমিট্যান্সের উপর ট্যাক্স বসানোর নজির নেই। বরং বিদেশি সরকার ফরেন রেমিট্যান্সের উপর অতিরিক্ত প্রণোদনা দেয়। কারণ বৈদেশিক মুদ্রা একটা দেশের লাইফলাইন, এটা দিয়ে সরকার আমদানি ব্যয় মেটানোসহ বৈদেশিক লেনদেনগুলো সম্পন্ন করে। অথচ আমাদের দেশে ফ্রিল্যান্সারদের ইনকামের উপর কোন প্রণোদনাও দেয় না, উল্টো এখন ট্যাক্স কাটা শুরু হল। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক।"
তিনি আরো লিখেন, "আমরা শুধু অনলাইন থেকে ইনকামটাই দেখি কিন্তু এর পেছনের গল্প জানি না। বর্তমানে মার্কেটপ্লেসগুলো ফ্রিল্যান্সারদের ইনকামের ২০%-৩০% বিভিন্ন অজুহাতে কেটে নেয়। ৩% এর মত টাকা কেটে নেয় পেমেন্ট গেটওয়েগুলো। অর্থাৎ দেশে ডলার ঢোকার আগেই ৩ ভাগের ১ ভাগ নাই হয়ে যায়। এখন যদি সরকার এই আয়ের উপর ভাগ বসায় তাহলে আর বলার কিছু নাই। বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল আমাদের ইনকামে প্রনোদনের ব্যবস্থা করা এবং বহুল কাঙ্ক্ষিত পেপাল নিয়ে আসা। সরকারের প্রথম ১০০ দিন পার হয়ে গেছে, এটা নিয়ে দৃশ্যত কোন উদ্যোগ চোখে পড়ছে না। অথচ পাশের দেশ শ্রীলঙ্কাতে কয়েক দিন আগেই পেপাল চালু হয়ে গেছে। এসব ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।"
তিনি উল্লেখ করেন, "বিগত সরকার ফ্রিল্যান্সারদেরকে অন্তত ঘাঁটায়নি। ট্যাক্সের বোঝা চাপিয়ে দিলে এই উদীয়মান সেক্টর অকালেই ধ্বংস হবে, সরকার মূল্যবান বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, ফ্রিল্যান্সারদের ইনকামের উপর সব ধরনের ট্যাক্স এবং হিডেন চার্জ তুলে নেয়া হোক। এবং যারা বিনা নোটিশে এভাবে হঠকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।"

একজন ফ্রিল্যান্সার মন্তব্য করেছেন, 'যেখানে ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার কথা, সেখানে কেন উল্টা ট্যাক্স চাপানো হচ্ছে!'

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.