চীনে পাঁচ দিনের সরকারি সফরের শেষ ধাপে রোববার বেইজিং পৌঁছেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আনুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গে বৈঠক করবেন।
এর আগে বেইজিংয়ে পৌঁছানোর আগে তিনি শাংহাই সফর করেন। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি সিছুয়ান প্রদেশ সফর করে থাইল্যান্ড-চীন বিনিয়োগ ও অর্থনৈতিক ফোরামে অংশ নেন।
সফরটি চীন ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: সিএমজি