Tuesday, July 21, 2026
Live

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে চাও ল্য চি’র সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে চাও ল্য চি’র সাক্ষাৎ

চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি আজ (সোমবার) সকালে বেইজিংয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

চাও ল্য চি বলেন, উভয় দেশের নেতাদের কৌশলগত নির্দেশনায় চীন-থাইল্যান্ড সম্পর্ক তার সর্বোত্তম ঐতিহাসিক পর্যায়ে রয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট সি চিন পিং শাংহাইয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং চীন-থাইল্যান্ড সম্পর্কের এক উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন। চীন দুই দেশের নেতাদের গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত করতে, বাস্তবসম্মত সহযোগিতা প্রসারিত করতে, আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান জোরদার করতে, আইন প্রণয়ন ও তত্ত্বাবধানের অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শিক্ষা গভীরতর করতে এবং একটি চীন-থাইল্যান্ড অভিন্ন কল্যাণের সমাজ গঠনকে আরও গভীর ও বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করতে থাইল্যান্ডের সাথে কাজ করতে চান। এতে উভয় দেশের জনগণের আরও বেশি কল্যাণ হবে। তিনি চীনের আয়োজনে অনুষ্ঠিতব্য আসিয়ান সংসদ সদস্যদের সেমিনারে থাই সংসদের প্রতিনিধি পাঠানোর আহ্বানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনুতিন বলেন, থাইল্যান্ড ও চীন পরস্পরকে সম্মান ও বিশ্বাস করা ভালো বন্ধু। দু’দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে। থাইল্যান্ড দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং চীনের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদার করতে, আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ আদান-প্রদান বজায়ে রাখতে এবং থাই-চীনা সম্পর্কে আরও বড় সাফল্য অর্জনে আগ্রহী।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.