Wednesday, May 27, 2026
Live

চীনে শুরু হলো জাতিসংঘ ভেসাক দিবস সম্মেলন, ওয়াং হুনিংয়ের অভিনন্দন বার্তা

সিএমজি
বাংলা বিভাগ
1 min read
চীনে শুরু হলো জাতিসংঘ ভেসাক দিবস সম্মেলন, ওয়াং হুনিংয়ের অভিনন্দন বার্তা

পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে মঙ্গলবার শুরু হয়েছে ২১তম ‘জাতিসংঘ ভেসাক দিবস’ সম্মেলন। এই উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শীর্ষস্থানীয় নেতা ওয়াং হুনিং।

সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং সম্মেলনে অংশ নেওয়া দেশ-বিদেশের সকল প্রতিনিধিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ওয়াং জোর দিয়ে বলেন, চীন সরকার জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং জাতিসংঘের সনদের লক্ষ্য ও নীতিমালার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মাবলিকে দৃঢ়ভাবে সমর্থন করে।

তিনি আরও জানান, স্বাধীনতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিভিন্ন দেশ ও অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চীন তার দেশের বৌদ্ধ সমাজকে সমর্থন দিয়ে যাবে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হলো ‘ভেসাক’ বা বুদ্ধ পূর্ণিমা। এবারই প্রথম চীন এই জাতিসংঘ ভেসাক দিবস সম্মেলনের আয়োজন করলো।

এ বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো—বৈশ্বিক টেকসই উন্নয়ন এবং মানবজাতির যৌথ ভবিষ্যৎ বিনির্মাণে বৌদ্ধ দর্শনের প্রজ্ঞার ভূমিকা। চার দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের প্রায় ৭০টি দেশ ও অঞ্চলের এক হাজার জন বৌদ্ধ প্রতিনিধি, গবেষক এবং বিশিষ্ট অতিথি অংশ নিয়েছেন।

শুভ/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.