সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি) কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে ‘চীনা হুমকি’ তত্ত্ব তুলে ধরা হয়, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পাশাপাশি, গোটা প্রতিবেদনটি মিথ্যা, ভ্রান্তি, ও ভুল তথ্যে পূরিপূর্ণ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, এই তথাকথিত প্রতিবেদনে চীনের বৈদেশিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতাকে হেয় করা হয়েছে। সংশ্লিষ্ট মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের উচিত, চীন সম্পর্কে তাদের ধারণা সংশোধন করা; কুসংস্কার ও ঔদ্ধত্য পরিহার করা; রাজনৈতিক কারসাজি বন্ধ করা; এবং নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া।
সূত্র: সিএমজি