ভেনেজুয়েলায় সাম্প্রতিক জোড়া শক্তিশালী ভূমিকম্পে পর ধ্বংসস্তূপে এখনো মিলছে মরদেহ। এতে প্রাণহানি বেড়েছে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯ জনে। দেশটির স্মরণকালের ভয়াবহ এ দুর্যোগে আহত ছাড়িয়েছে ১৬ হাজার। এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেস।
রদ্রিগেস জানান, গেল শুক্রবারের তুলনায় প্রাণহিন বেড়েছে ৫০ জন। গেল ২৪ জুন ভেনেজুয়েলার উত্তর-মধ্যাঞ্চলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রা জোড়া শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লা গুয়াইরা ও বৃহত্তর কারাকাস এলাকায়।
পরিস্থিতি মোকাবিলায় এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: সিএমজি বাংলা