চীনের মহাকাশ প্রযুক্তি গবেষণা একাডেমি পরিদর্শন করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। পরিদর্শনকালে থংলুন বলেন, মহাকাশ কর্মসূচিতে দু’দেশের মধ্যে সহযোগিতা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
কিন্তু এরই মধ্যে চীন, লাওসের ৩০ জন মহাকাশ-বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিয়েছে। চীনের সমর্থন ও সহায়তায়, লাওসের মহাকাশ কর্মসূচি অবশ্যই বিকশিত হবে। চীনা মহাকাশকেন্দ্র নিয়ে লাও মহাকাশচারীদের আগ্রহের কমতি নেই বলেও তিনি জানান।
পরে, একাডেমিতে তিনি ও তাঁর সহকর্মীরা, বিশেষভাবে চীনা মহাকাশকেন্দ্রের থিয়ানহে কোর মডিউলের একটি ১:১ স্কেল মডেলের ভিতরে প্রবেশ করে, সেটি কাছ থেকে পরীক্ষা করেন এবং সেখানে অনেকক্ষণ অবস্থান করেন।
একই দিনে থংলুন’র সঙ্গে থাকা লাওসের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সান্তি ভংভিহানে সাংবাদিককে বলেন, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নয়নের গতি খুবই দ্রুত। দু’দেশ অভিন্ন কল্যাণের সমাজের অংশ। দু’দেশের মধ্যে সহযোগিতা অব্যাহতভাবে চলবে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়ন লাওসের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা যায়।
সিএমজি