Tuesday, July 21, 2026
Live

বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবায় চমক, নজর কাড়ছে চিকিৎসা রোবট ও স্মার্ট প্রযুক্তি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবায় চমক, নজর কাড়ছে চিকিৎসা রোবট ও স্মার্ট প্রযুক্তি

তামান্না জেনিফার

চলমান ২০২৬ বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বাধুনিক উদ্ভাবন ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। চিকিৎসা রোবট, স্মার্ট পরিধানযোগ্য যন্ত্র এবং ওষুধ ব্যবস্থাপনায় এআই-নির্ভর সমাধানগুলো স্বাস্থ্য ব্যবস্থাপনার দ্রুত পরিবর্তনশীল চিত্র তুলে ধরছে।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ বিশ্ব এআই সম্মেলন এবং বৈশ্বিক এআই সুশাসনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে ১০০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সরকারি প্রতিনিধি, ব্যবসায়িক নেতা, পণ্ডিত ও গবেষকেরা অংশ নিয়েছেন।

সম্মেলনে ১৪০টি ফোরাম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এক লাখ বর্গমিটারেরও বেশি আয়তনের প্রদর্শনীতে এক হাজার ১০০টির বেশি প্রতিষ্ঠান ৩ হাজারেরও বেশি পণ্য উপস্থাপন করছে।

এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ একটি ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) রোবট, যা প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হলো। একজন অভিজ্ঞ চিকিৎসকের কাজের ধরণ অনুসরণ করে তৈরি এই রোবট মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে রোগ নির্ণয় সম্পন্ন করতে পারে এবং ক্লিনিক্যাল তথ্যের ওপর প্রশিক্ষিত বৃহৎ ভাষা মডেলের মাধ্যমে একটি সম্পূরক প্রতিবেদন তৈরি করে।

অ্যান্ডুন হেলথের চেয়ারম্যান পাই ওয়েইমিন বলেন, ‘৩০০টিরও বেশি হাসপাতালের সহযোগিতায় আমরা ২ লক্ষেরও বেশি ক্লিনিক্যাল টিসিএম কেস সংগ্রহ করেছি এবং ৫০০ জনেরও বেশি সিনিয়র প্র্যাকটিশনার ডেটা বিশ্লেষণের পর মন্তব্য দিয়েছেন। দুই বছরেরও বেশি সময় ধরে ডেটা পরিশোধন এবং প্রশিক্ষণের পর রোবটটির সক্ষমতা দশ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতাসম্পন্ন একজন টিসিএম ডাক্তারের সমতুল্য হয়েছে।‘

স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য তৈরি বিভিন্ন স্মার্ট পরিধানযোগ্য যন্ত্রও প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে এআই চশমা। এতে সংযুক্ত গতিসংবেদী মডিউল ব্যবহারকারীর মাথার ভঙ্গি পর্যবেক্ষণ করতে পারে এবং দীর্ঘ সময় নিচের দিকে তাকিয়ে থাকলে ঘাড়ের মেরুদণ্ডের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেয়।

এআই প্রযুক্তির ব্যবহার শুধু স্বাস্থ্য পর্যবেক্ষণেই সীমাবদ্ধ নেই। সম্মেলনে প্রদর্শিত হয়েছে এক বিশেষায়িত চিকিৎসা সংশ্লিষ্ট এআই এজেন্ট। এটি রোগীর ব্যক্তিগত প্রোফাইল বিশ্লেষণ করে ওষুধের সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে পূর্বাভাস দিতে পারে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা-সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.