Tuesday, July 21, 2026
Live

বিশ্বে এআই বৈষম্য চায় না চীন: ওয়াং ই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্বে এআই বৈষম্য চায় না চীন: ওয়াং ই

কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই উন্নয়নকে সবার জন্য কল্যাণকর পথে এগিয়ে নিতে সমমনা দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। চীনের বন্দর নগরী শাংহাই-এ ইন্দোনেশিয়ার অর্থনৈতিকবিষয়ক সমন্বয়মন্ত্রী এয়ারলাঙ্গা হারতার্তোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ২০২৬ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে যোগ দিতে চীনে আসা এয়ারলাঙ্গাকে স্বাগত জানান তিনি।

ওয়াং ই বলেন, ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার (ডব্লিউএআইসিও) প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হিসেবে ইন্দোনেশিয়ার যোগদান এআই সহযোগিতার প্রতি তাদের ইতিবাচক মনোভাবের প্রতিফলন।’

তিনি আরও বলেন,‘নতুন এই আন্তর্জাতিক সংস্থাটি মূলত গ্লোবাল সাউথের দেশের জন্য গড়ে তোলা হয়েছে। বিশ্বে কোন এআই বৈষম্য তৈরি হোক, তা চীন চায় না। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অধিকার ও সুযোগ প্রতিটি দেশেরই রয়েছে।’

ওয়াং ই আরও বলেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সমন্বয় জোরদার করতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবসম্পন্ন চীন-ইন্দোনেশিয়া অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে চীন কাজ করতে আগ্রহী।’

এয়ারলাঙ্গা হারতার্তো এআই খাতে চীনের বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘ইন্দোনেশিয়া আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে দেশে বিনিয়োগের আহ্বান জানায় এবং চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আরও সম্প্রসারণ করতে আগ্রহী।’ সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.