Wednesday, September 9, 2026
Live
ফলাফল
Verified
3 min read

জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে পাওয়া যাবে

৮ম শ্রেণির এই বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.6 (5)
জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট যেভাবে, পাচ্ছে ৪৫২০০ শিক্ষার্থী
জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট যেভাবে, পাচ্ছে ৪৫২০০ শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬)। ২০২৫ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা গত ডিসেম্বর মাসে এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর ৮ম শ্রেণির শিক্ষার্থীদের এই বৃত্তি পাচ্ছে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী। ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ড-ভিত্তিক এই বৃত্তি বণ্টন করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও মাসে ৪৫০ টাকা পাবে, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবে। এই সুবিধা আগামী দুই বছর দেওয়া হবে।

এর আগে, গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ফল প্রক্রিয়া করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

 

জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট যেভাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে। স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়বসাইটে এই ফল দেখা যাবে। 

বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

All education boards list (Bangladesh)

শিক্ষা বোর্ডসমূহের নাম শিক্ষা বোর্ডসমূহের লিংক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড http://www.bteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড http://www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা http://dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম http://www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা http://www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী http://www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর http://www.jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল http://www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট http://sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর http://www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ https://www.mymensingheducationboard.gov.bd
JSC scholarship result 2025

 

কোন বোর্ডে কতজন বৃত্তি পাচ্ছে

বৃত্তির কোটা অনুযায়ী, ঢাকা বোর্ডে ৩ হাজার ৬৩৫ জন মেধাবৃত্তি এবং ৭ হাজার ৭৯০ জন সাধারণ বৃত্তি পাবে।

ময়মনসিংহ বোর্ডে ৯৬৭ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৭৩ জন সাধারণ বৃত্তি।

রাজশাহী বোর্ডে ১ হাজার ৯২৬ জন মেধাবৃত্তি ও ৪ হাজার ১২৮ জন সাধারণ বৃত্তি।

কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬৭৭ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৫৯৩ জন সাধারণ বৃত্তি।

সিলেট বোর্ডে ৯৪৮ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৩০ জন সাধারণ বৃত্তি। বরিশাল বোর্ডে ৮৭৩ জন মেধাবৃত্তি ও ১ হাজার ৮৭১ জন সাধারণ বৃত্তি।

যশোর বোর্ডে ১ হাজার ৬৬২ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৫৬১ জন সাধারণ বৃত্তি।

চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২১০ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৫৯৩ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮০২ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৮৬১ জন সাধারণ বৃত্তি বৃত্তি পাবে।

এবার অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৪০০ নম্বরের পরীক্ষা হয়; বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বর করে। প্রতিটি পরীক্ষা ৩ ঘণ্টা সময়কালের।

Frequently Asked Questions

জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে?

জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে?

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.