Tuesday, November 3, 2026
Live
তথ্য প্রযুক্তি
Verified
১ মিনিটে পড়া যাবে

এ মাসের শেষের দিকে পৃথিবীতে ফিরবেন শেনচৌ-২০ নভোচারীরা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
এ মাসের শেষের দিকে পৃথিবীতে ফিরবেন শেনচৌ-২০ নভোচারীরা
এ মাসের শেষের দিকে পৃথিবীতে ফিরবেন শেনচৌ-২০ নভোচারীরা

ফয়সল আবদুল্লাহ: চীনের শেনচৌ–২০ মহাকাশযানের তিন মহাকাশচারী ইতোমধ্যে মহাকাশে পার করেছেন ১৭০ দিনেরও বেশি সময়। ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে—এই তিনজন নভোচারী গত এপ্রিলের শেষ দিকে স্পেস স্টেশনে প্রবেশ করেন, ছয় মাস মেয়াদি মিশনের অংশ হিসেবে। অক্টোবরের শেষের দিকে তাদের পৃথিবীতে ফেরার কথা রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। 
থিয়ানকং স্পেস স্টেশনে তারা গত সপ্তাহেও করছেন বিভিন্ন বৈজ্ঞানিক ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম।

মহাকাশ চিকিৎসা গবেষণায় চীনা নভোচারীরা ল্যাপটপ ও বিশেষ যন্ত্র ব্যবহার করে নানা আচরণগত পরীক্ষা সম্পন্ন করেছেন—যার মধ্যে ছিল দৃষ্টিক্ষেত্র, কার্যকর প্রশিক্ষণ ও মানসিক পর্যবেক্ষণ সম্পর্কিত পরীক্ষা। পাশাপাশি ইইজি পরীক্ষার মাধ্যমে দীর্ঘ সময়ের মহাকাশযাত্রা মানুষের মস্তিষ্ক ও দৃষ্টিগ্রহণে কী প্রভাব ফেলে, তার তথ্য সংগ্রহ করেছেন।

তারা লালা ও প্রস্রাবের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করছেন দীর্ঘ মহাকাশযাত্রায় অন্ত্রের জীবাণু পরিবর্তন শরীরের বিপাকক্রিয়া ও পরিপাকতন্ত্রে কীভাবে প্রভাব ফেলে তা জানতে।

ম্যাটেরিয়াল সায়েন্স গবেষণায় নভোচারীরা কন্টেইনারলেস পরীক্ষাগারে নমুনা পরিষ্কার, ইলেকট্রোড রক্ষণাবেক্ষণ এবং নতুন মাইক্রোব নিয়ন্ত্রণ প্রযুক্তির চিপ স্থাপনসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেছেন।
নিজেদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পেট, পেশি ও হৃদপিণ্ড পর্যবেক্ষণ করেছেন নভোচারীরা।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.