Saturday, November 28, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

দশ মাসে চীনের সামাজিক সরবরাহের মোট মূল্য ৩১০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
দশ মাসে চীনের সামাজিক সরবরাহের মোট মূল্য ৩১০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

নভেম্বর ২৮: চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, চীনের সামাজিক সরবরাহের মোট মূল্য ৩১২.৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। চীনের সরবরাহ ও ক্রয় ফেডেরেশন (সিএফএলপি), আজ (শনিবার), এ তথ্য জানায়।

সিএফএলপি জানায়, চলতি বছরের প্রথম দশ মাসে, শিল্পজাত পণ্য সরবরাহের চাহিদা স্থিতিশীল ছিল, যার মোট মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৫.৩ শতাংশ বেড়েছে। সরবরাহ চাহিদার মধ্যে মূলত সরঞ্জাম উত্পাদন ও উচ্চ-প্রযুক্তি উত্পাদনের খাতে বৃদ্ধি হয়। অক্টোবরে, সরঞ্জাম উত্পাদন শিল্পে সরবরাহ চাহিদা, গত বছরের একই সময়ের তুলনায় ১০.৬ শতাংশ বৃদ্ধি পায়।

সিএফএলপি-র ভাইস-প্রেসিডেন্ট হ্য হুই বলেন, সেই সময়কালে ইলেকট্রনিক বিশেষ সরঞ্জাম, ইলেকট্রনিক উপাদান, এবং ডিজিটাল পণ্য উত্পাদনের সাথে সম্পর্কিত সরবরাহ চাহিদার বৃদ্ধি, সাধারণত ৩০ শতাংশেরও বেশি বজায় থাকে।

এদিকে, সবুজ রূপান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সরবরাহ চাহিদা দ্রুত বাড়ছে। অক্টোবরে, নতুন শক্তিচালিত যানবাহনের উত্পাদন ১৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যানবাহনের বিদ্যুতায়ন এবং শক্তি সঞ্চয়ের ক্রমবর্ধমান চাহিদার কারণে, শক্তি সঞ্চয়ের জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং মোটরগাড়ির জন্য লিথিয়াম-আয়ন পাওয়ার ব্যাটারির উত্পাদন যথাক্রমে ৩৪.৬ শতাংশ এবং ৩৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের প্রথম দশ মাসে, চীনের আমদানি সরবরাহের পরিমাণ হ্রাস অব্যাহত থাকলেও, আমাদনিকৃত প্রতিটি পণ্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং পণ্যের কাঠামো উচ্চতর মূল্য সংযোজনের দিকে সমন্বিত হয়েছে।

সিএফএলপি-র সর্বশেষ তথ্যানুযায়ী, এই বছরের প্রথম দশ মাসে, সরকারি সংস্থা ও বাসিন্দাদের পণ্য সরবরাহের মোট পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। এর মধ্যে, অনলাইন ক্রয়ের বৃদ্ধি মোট পরিমাণের চেয়ে আরও দ্রুত হয়।

বিনিয়োগ খাতে, সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার জাতীয় কৌশলের প্রচারে, সরবরাহ খাতে মৌলিক অবকাঠামোর ওপর বিনিয়োগ স্থিতিশীলভাবে বেড়েছে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.