Saturday, November 28, 2026
Live
বিশ্ব
Verified
৩ মিনিটে পড়া যাবে

সিএমজি-কে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর বিশেষ সাক্ষাত্কার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিএমজি-কে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর বিশেষ সাক্ষাত্কার

নভেম্বর ২৮: গত ১৭ নভেম্বর, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক)-এর নেতাদের ৩৩তম অনানুষ্ঠানিক বৈঠক চলাকালে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে একটি একান্ত সাক্ষাত্কার দেন। সাক্ষাত্কারে চীনসম্পর্কিত নানান বিষয়ে মন্তব্য করেন তিনি।

‘এক-চীননীতি’ প্রসঙ্গে জেমস মারাপে বলেন, পাপুয়া নিউগিনি রাজধানী মোরেসবি বন্দরে অবস্থিত তাইপের ‘পাপুয়া নিউগিনি অর্থনৈতিক কার্যালয়’ বন্ধ করে দিয়েছে। বেইজিং এবং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের সবচেয়ে ভালো প্রমাণ হলো এই কার্যালয় বন্ধ করে দেওয়া। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে পাপুয়া নিউগিনি প্রথম কয়েকটি দেশের একটি, যারা ‘এক-চীননীতি’ মেনে নিয়েছে। গত ৫০ বছর ধরে দেশটি সবসময় এই নীতি অনুসরণ করে এসেছে।

মারাপে বলেন, এ শতাব্দীর শুরুতে প্রেসিডেন্ট সি চিন পিং যখন ফুচিয়ান প্রদেশের গভর্নর ছিলেন, তখন ফুচিয়ান প্রদেশ ও পাপুয়া নিউগিনির ইস্টার্ন হাইল্যান্ডস প্রদেশের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। কৃষি খাতে চীনের চুনছাও প্রযুক্তি এখনো সফলভাবে বিকশিত হচ্ছে। এটি একটি সহজ ও ব্যবহারিক কৃষিপ্রযুক্তি, যা কৃষি উত্পাদনশীলতা বাড়িয়ে, মানুষের জীবনযাত্রার উন্নয়নে সহায়তা করছে। ৩০ বছর আগে বপন করা সেই ছোট্ট ‘বীজ’, নানা প্রতিকূলতা পেরিয়ে, আজ একটি শক্তিশালী ‘গাছে’ পরিণত হয়েছে। পাপুয়া নিউগিনি এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে আগ্রহী।

পাপুয়া নিউগিনিতে চীনা ভাষা শিক্ষা প্রসঙ্গে মারাপে বলেন, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ একসময় সিঙ্গাপুরে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। পাপুয়া নিউগিনি হয়তো এ ক্ষেত্রে ৫০ বছর পিছিয়ে রয়েছে। একজন নেতা হিসেবে তিনি সবসময় ভবিষ্যতের দিকে তাকান। তিনি দেখছেন, চীন ক্রমাগত উন্নত ও সমৃদ্ধ হচ্ছে এবং দেশটির অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে চীনা ভাষা জানা অতিরিক্ত সুবিধা এনে দেবে। এটি শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রেই সহায়ক হবে না, বরং এমন একদল পাপুয়া নিউগিনির ব্যবসায়ী গড়ে তুলতেও সাহায্য করবে, যারা সাবলীলভাবে চীনা ভাষায় কথা বলতে পারবেন এবং ভবিষ্যতে চীনা ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ আরও সহজে করতে পারবেন। পাপুয়া নিউগিনি ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করেছে। দেশের যেসব স্কুল চীনা ভাষার কোর্স চালু করতে আগ্রহী, তারা তা করতে পারবে। তিনি আশা করেন, ১০ বছর পর মোরেসবির বন্দরের রাস্তায় মানুষের মুখে চীনা ভাষায় কথা বলতে শুনবেন।

‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ প্রসঙ্গে মারাপে বলেন, ইন্ডিপেনডেন্স বুলেভার্ড থেকে বুটুকা একাডেমি পর্যন্ত, অনেক প্রকল্প পাপুয়া নিউগিনিতে বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্প প্রমাণ করে, অভিন্ন লক্ষ্য ও আদর্শে বিশ্বাসী অংশীদারদের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে, পাপুয়া নিউগিনির সামনে এখনও অনেক কাজ বাকি। শেনচেনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে মারাপের মূল প্রত্যাশা ছিল, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো, বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা, এবং যৌথভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। এর মাধ্যমে পাপুয়া নিউগিনির মানুষও চীনের জনগণের সঙ্গে সমৃদ্ধির সুফল ভাগ করে নিতে পারবেন।

বহুপাক্ষিকতা ও উন্নয়ন প্রসঙ্গে মারাপে বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং একটি কথা বলেন, “একাকী চললে দ্রুত এগোনো যায়, কিন্তু একসঙ্গে চললে বহুদূর যাওয়া যায়।” কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করলে আরও দূর এগিয়ে যাওয়া সম্ভব। অর্থনৈতিক উন্নয়ন কিংবা বর্তমান বিশ্বের উন্নয়ন কোনো ১০০ মিটারের দৌড় নয়, বরং এটি একটি ম্যারাথন। মানবজাতির অগ্রগতি নিশ্চিত করাও একটি দীর্ঘমেয়াদি যাত্রা। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, প্রতিটি দেশের নেতাদের উচিত, নিজেদের জাতীয় স্বার্থের কথা শুধু বিবেচনা না-করে, বরং সহাবস্থানের পথ খুঁজে বের করা। বহুপাক্ষিকতা সেই পথের দিশা দেখায়। বিশ্বের কোনো এক প্রান্তে ঘটে যাওয়া ঘটনা, পুরো বিশ্বকে প্রভাবিত করে। পৃথিবী মানবজাতির অভিন্ন আবাসস্থল। তাই আমাদের অবশ্যই সহাবস্থানের পথ খুঁজতে হবে। শুধু নিজের ভালো থাকার চিন্তা করলে শেষ পর্যন্ত তার নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যতের প্রজন্মের ওপরও।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.