Monday, November 23, 2026
Live
খবর
Verified
২ মিনিটে পড়া যাবে

অনুদানের আবেদন করেছে ২০ লাখ শিক্ষক-শিক্ষার্থী

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
অনুদানের আবেদন করেছে ২০ লাখ শিক্ষক-শিক্ষার্থী

সরকারি আর্থিক অনুদানের আবেদন করেছে ২০ লাখ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী। অনুদান পাওয়ার জন্য গত বছরের তুলনায় এ বছর সাড়ে ১৯ লাখ প্রার্থী বেশি আবেদন করেছে।

শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে অনুদান হিসেবে ১১ কোটি টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও মেধাবী, অসচ্ছল, প্রতিবন্ধী, জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত, দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়। এ বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে বিভিন্ন ধাপে ৬ কোটি এবং কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্যদের ব্যাংক হিসাবে এ টাকা পাঠানো হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদানে একটি নীতিমালা রয়েছে। নীতিমালায় দেখা গেছে, ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সহায়তায় এ অনুদান দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরও অনলাইনে আবেদন চাওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ১৫ মার্চ এবং কারিগরি ও মাদরাসা বিভাগের আবেদন ১০ মার্চ পর্যন্ত গ্রহণ করা হয়।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় গত ১ ফেব্রুয়ারি ২০২১ এবং কারিগরিতে ১৮ ফেব্রুয়ারি ২০২১ অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় আবেদন সময় ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও সার্ভার জটিলার কারণে তা ১৫ মার্চ শেষ হয়। আর কারিগরি ও মাদরাসা বিভাগে ২১ মার্চ পর্যন্ত আবেদন চলে। এবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের তিনটি বিভাগে প্রায় ১৫ লাখ আবেদন জমা পড়েছে। আর কারিগরি ও মাদরাসা বিভাগে ৫ লাখ ৬ হাজার ৪৫টি আবেদন জমা পড়েছে। গত বছর এ দুই বিভাগে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ৬ কোটি টাকা শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান দেওয়া হবে। তার মধ্যে এক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ, একজন শিক্ষক-কর্মচারীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ হাজার, শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার, উচ্চমাধ্যমিকে ৯ হাজার, স্নাতক/সমমান পর্যায়ে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রে মোট অর্থের ২০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে, ১০ শতাংশ শিক্ষক-কর্মচারীদের এবং ৭০ শতাংশ সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার বিভাগের আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্যদের দ্রুত এ অনুদান দেওয়া হবে।

আবেদন বেশি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অনুদান নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছে। সবাই মনে করেছিল আবেদন করলেই টাকা পাওয়া যাবে। এ ধারণা থেকেই এবার বেশি সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী আবেদন করেছেন।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.