Sunday, May 31, 2026
Live
খবর
Verified
2 min read

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩ বিষয়ে হবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩ বিষয়ে হবে

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩ বিষয়ে হবে। সময় ও নম্বর কমিয়ে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) ৩টি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবশ্যিক কোনো বিষয়ে পরীক্ষা নেয়া হবে না। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফলে যোগ করা হবে।

২৬ জুলাই ২০২১ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমানের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না। আর এইচএসসি ও সমমানের আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না।

বিজ্ঞপ্তির নির্দেশনায় আরো জানানো হয়, বিশেষজ্ঞ কমিটির সুপারিশে জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১-এর ফলাফলে যোগ করা হবে।

https://youtu.be/yGa8swz3MYE

>> অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২১ – ১ম সপ্তাহ – বাংলা ও ইসলাম
>> সাপ্তাহিক এসাইনমেন্ট মূল্যায়ন ছক ২০২১
>> এসএসসি এসাইনমেন্ট ২০২২
>> এসএসসি পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১
>> এসএসসি এসাইনমেন্ট কভার পেজ
>> এইচএসসি এসাইনমেন্ট উত্তর ২০২০
>> এইচএসসি কভার পেজ

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.