Saturday, April 25, 2026
Live

কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী চীন: মুখপাত্র

কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী চীন: মুখপাত্র

কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে আশাবাদী চীন। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

কুও ঘোষণা করেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই তিন দেশের আমন্ত্রণের প্রেক্ষিতে ২২ থেকে ২৬ এপ্রিল কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার সফর করবেন।

মুখপাত্র বলেন যে, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার— এই তিন দেশ চীনের বন্ধু ও প্রতিবেশী।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং এ তিন দেশের নেতাদের কৌশলগত দিক-নির্দেশনায় চীন ও দেশগুলোর ভবিষ্যতের জন্য শক্তিশালী সমাজ গড়তে টেকসই ও স্থিতিশীল অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘শতাব্দিকে নতুন করে সংজ্ঞায়িত করে এমন রূপান্তর উন্মোচিত হচ্ছে দ্রুত গতিতে, যা কিনা আঞ্চলিক দেশগুলোর জন্য আরও ঝুঁকি ও চ্যালেঞ্জ বয়ে নিয়ে আসছে। একই সময়ে, তিনটি দেশই উন্নয়নের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কম্বোডিয়া তার ‘পেন্টাগোনাল স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের পথে দ্রুত গতিতে এগোচ্ছে। তবে বেশি দিন হয়নি থাইল্যান্ড ও মিয়ানমারের নতুন সরকার গঠিত হয়েছে’।

কুও চিয়াখুন বলেন, ‘তাই এই সফরের মাধ্যমে দেশগুলোর নেতাদের মাঝে পারস্পরিক বোঝাপড়া বাস্তবায়ন, ব্যাপক কৌশলগত সহযোগিতা গভীরে নিয়ে যাওয়া, চীন-কম্বোডিয়ার অটুট বন্ধুত্বকে সুসংহত করা, চীন ও থাইল্যান্ডের মধ্যে পারিবারিক আবহের সম্পর্ককে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া, চীন ও মিয়ানমারের মধ্যে 'পাউকফাও' (ভ্রাতৃপ্রতীম) বন্ধুত্বকে এগিয়ে নেওয়া যাবে বলে আশা রাখে চীন।

সাকিব/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.