Thursday, May 28, 2026
Live
খবর Verified

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি রেজাল্ট ২০২১

মাহফুজ রহমান
ডেস্ক সম্পাদক
1 min read Updated:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি রেজাল্ট ২০২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি রেজাল্ট (২০২১) প্রকাশিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২০,৬১৮ জন শিক্ষার্থী। পাসের হার ৪৫.৯৯ শতাংশ। ফেল করেছেন ২৪,২০৬ জন শিক্ষার্থী।

৫ নভেম্বর ২০২১ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

১ ও ২ নভেম্বর 'এ' অর্থাৎ 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়, যদিও আবেদন করেছিল ৬৮,৯১ জন। অনুপস্থিত ছিলেন ২৩,২৬৬ জন।

এদিকে, ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের ভর্তির পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের চবির ভর্তি পরীক্ষার পর্ব।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এ বছর আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু।

কোন ইউনিটে কত সিট

‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.