চন্দ্রপৃষ্ঠে গ্রিনহাউস নির্মাণের সম্ভাবনা নিয়ে গবেষণার কথা ভাবছে চীনের একটি চন্দ্র অনুসন্ধান দল। বেইজিংয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের জ্যেষ্ঠ মহাকাশ প্রকৌশলী ওয়াং ছিয়োং।
তিনি বলেন, চাঁদের পৃষ্ঠের জন্য উপযুক্ত নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে এমন একটি গ্রিনহাউস তৈরির পরিকল্পনা রয়েছে, যা চাঁদে থাকা রোভার ও রোবটকে কঠিন পরিবেশে কাজ চালিয়ে যেতে সহায়তা করবে। চাঁদের দীর্ঘ রাতের সময় এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।
চাঁদের রাত প্রায় ১৪ দিন স্থায়ী হয় এবং এ সময় তাপমাত্রা নেমে যায় মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতি মহাকাশযান বা যন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এমন প্রতিকূল পরিবেশ থেকে সুরক্ষা দিতে পারবে উপযুক্ত গ্রিনহাউস। ওয়াং বলেন, ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি অবস্থানের পরিকল্পনা বাস্তবায়নে এটি সহায়ক হবে।
ফয়সল/সাকিব
তথ্য ও ছবি: সিজিটিএন