মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এই সময়ে দেশটির মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ ট্রিলিয়ন ৪২৭ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা এর আগের মাসের তুলনায় প্রায় ০ দশমিক ৮৫ শতাংশ বেশি।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জ।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ডলারের সূচক কিছুটা বেড়েছে। একই সময়ে বিশ্ববাজারে বড় বড় আর্থিক সম্পদের দামে মিশ্র পরিবর্তন দেখা গেছে। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর অর্থনৈতিক তথ্য, মুদ্রানীতি এবং বাজারের প্রত্যাশার কারণে এসব পরিবর্তন হয়েছে।
সংস্থাটি আরও জানায়, চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া
Advertisement