ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১ সার্কুলার

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১ সার্কুলার

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১ সার্কুলার ২ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। ২০২১ সালের এসএসসি/সমমান পাস শিক্ষার্থীরা এইচএসসি/সমমান পর্যায়ে পড়াশোনার খরচ চালানোর জন্য এই বৃত্তির আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে।

 

ডাচ বাংলা বৃত্তির টাকার পরিমাণ

ডাচ বাংলার বৃত্তি প্রাপ্তরা এইচএসসি/সমমানে পড়াশোনা চলাকালীন ২ বছর বৃত্তি পাবেন। প্রতি মাসে ২৫০০ টাকা বৃত্তি দেয়া হবে। এছাড়া পাঠ্য উপকরনের জন্য ২,৫০০ টাকা ও পোষাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা করে বছরে দেয়া হবে। অর্থাৎ বৃত্তির টাকা ও উপকরণ ২ বছর পর্যন্ত দেয়া হবে।

 

Dutch-Bangla Scholarship 2022

বৃত্তির নাম : ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
শিক্ষার স্তর : এইচএসসি/সমমানে অধ্যয়নের জন্য
ন্যূনতম যোগ্যতা : এসএসসি/সমমানে জিপিএ-৫ (৪র্থ বিষয় ছাড়া)।
গ্রামীণ শিক্ষার্থীদের জন্য জিপিএ-৪.৮৩
বৃত্তির মেয়াদ : ২ বছর
মাসিক বৃত্তি : ২৫০০ টাকা
বাৎসরিক উপকরণ : ২৫০০+১০০০ টাকা

 

 

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি

ডাচ বাংলা ব্যাংক ১৯৯৭ সালে থেকে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। ডাচ বাংলা ব্যাংক মূলত সিএসআর কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর ১০২ কোটি টাকার উপরে শিক্ষার্থীদের কে উপবৃত্তি প্রদান করে। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার শিক্ষার্থী উপবৃত্তির আয়তায় এসেছে এবং চলতি হিসেবে আরও ১৫ হাজার শিক্ষার্থী চলমান কর্মসূচির আওতায় আছে।

 

 

ডাচ বাংলা ব্যাংক বৃত্তির আবেদনের যোগ্যতা

ডাচ বাংলা ব্যাংক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে থাকে।বাংলাদেশের সকল প্রান্তরের মানুষ এই উপবৃত্তির আওতায় আছে। ডাচ-বাংলা ব্যাংক উপবৃত্তি শহর এবং গ্রামের স্টুডেন্ট এর জন্য আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন।

  • সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : এসএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
  • জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
  • গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : ন্যূনতম জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

 

 

 

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন প্রক্রিয়া

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে করা হয়, তাই সরাসরি কোনো আবেদন জমা নেওয়া হয় না।সে ক্ষেত্রে, আপনাকে ডাচ-বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে স্কলার্শিপ সাইটে যেতে হবে। এবং ওখানের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।আমি আপনাদের সুবিধার্থে ডাচ-বাংলা অফিশিয়াল ওয়েবসাইট এখানে দিলাম। আপনার এখান থেকে খুব সহজেই ডাচ-বাংলার শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

 

 

ডাচ-বাংলা শিক্ষাবৃত্তির আবেদনের তারিখ

করোনার কারণে ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি ফরম এখনো প্রকাশিত হয়নি।তবে আমরা ধারণা করছি সেপ্টেম্বরের মাঝামাঝি এ তারিখ প্রকাশিত হবে।ডাচ-বাংলা শিক্ষাবৃত্তির আবেদনের তারিখ প্রকাশিত হলে আমরা আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করে দিব।

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির অন্যান্য শর্তসমূহ

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেতে হলে সরকারি বৃত্তি ব্যতীত ছাত্র-ছাত্রী অন্য কোন সংস্থার বৃত্তি গ্রহণ করতে পারবে ।

মোট প্রায় ৯০% গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ এবং ছাত্র ছাত্রীদের ৫০ শতাংশ মহিলাদের জন্য বরাদ্দ ।

ডাচ বাংলা ব্যাংক এসএসসি বৃত্তির প্রার্থীকে অবশ্যই একাদশ শ্রেণির অধ্যায়নের বিভাগীয় প্রধানের সুপারিশ থাকতে হবে ।

ডাচ বাংলা বৃত্তির আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি)।
  • পিতা ও মাতার পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি)।
  • এসএসসির নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি ।

 

 

ডাচ বাংলা বৃত্তির আবেদনের নিয়ম

কম্পিউটার কিংবা মোবাইলের ব্রাউজারে গিয়ে app.dutchbanglabank.com/DBBLScholarship লিংকে ভিজিট করতে হবে। এরপর যথাযথভাবে অনলাইনে ফরম পূরণ করে এবং অনলাইন ফরমের যথাযথ স্থানে পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি), পিতা ও মাতার পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি), এসএসসির নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি এটাচ (যুক্ত) করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

 

 

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য আবেদনের সরাসরি লিংক : https://app.dutchbanglabank.com/DBBLScholarship/applyforscholarshipScholarshipApplicationAction.action

 

 

 

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.