Saturday, April 18, 2026
Live

প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই

প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই

প্রাথমিক বিদ্যালয়ে বড় নিয়োগ আসছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু করতে যাচ্ছে। সারাদেশে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার ও প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক মিলে মোট ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগামী সেপ্টেম্বর মাসে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষক নিয়োগের এ কার্যক্রম শুরু করা হবে।

এ ব্যাপারে ৫ জুলাই ২০২০ (রোববার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে সারাদেশে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে। সব মিলিয়ে একত্রে ৪০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি আরো জানান, প্রাক-প্রাথমিক স্তরে নতুন ২৬ হাজার শিক্ষকের পদ সৃজন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব সচিব কমিটি অনুমোদন দিয়েছে। কেবিনেট সভায় অনুমোদন হয়েছে। যেহেতু প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রাক-প্রাথমিক শিক্ষকের পদ সৃজন করা হয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

পর্যায়ক্রমে দেশের ৬৫ ,৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর সঙ্গে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা হবে।

একই সঙ্গে তিনি এটাও জানান, প্রাক-প্রাথমিকে ভর্তিতে শিশুদের বয়স ৪ ও মেয়াদকাল ২ বছর করা হয়েছে। আগে বয়সসীমা ছিল ৫ বছর আর এর মেয়াদকাল ছিল ১ বছর।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.