প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড কিভাবে করবেন, এ ব্যাপারে অনেকেই দ্বিধাদ্বন্দে আছেন। ১৭ এপ্রিল ২০২২ থেকে অনলাইনের মাধ্যমে এই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার ২২ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

প্রথম ধাপের প্রার্থীরা ১৭ এপ্রিল ২০২২ তারিখ থেকে http://admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র ডাউনলোড করার পর অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট করতে হবে। নিজের জাতীয় পরিচয়পত্র ও প্রবেশপত্রের রঙিন কপি পরীক্ষার হলে নিয়ে যেতে হবে।
ওএমআর শিট পূরণের নির্দেশাবলি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ও প্রবেশপত্রে দেওয়া হয়েছে।

কোন কোন জেলা-উপজেলায় পরীক্ষা হবে

২২ এপ্রিল যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে, সেগুলো হলো ঢাকা, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট।

যেসব জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেওয়া হবে : যশোর (ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা), সিরাজগঞ্জ (উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর), ময়মনসিংহ (ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ), নেত্রকোনা (আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা, কেন্দুয়া), কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদী), টাঙ্গাইল (সদর, ভুয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর), কুমিল্লা (বরুড়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি) ও নোয়াখালী (কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমুড়ী, সুবর্ণচর)।

উল্লেখ্য, প্রাথমিকের ইতিহাসে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। সে হিসাবে প্রতিটি পদের জন্য প্রতিযোগিতা হবে ২৯ প্রার্থীর মধ্যে।

প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে যথাসময়ে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের খুদে বার্তা পাঠানো হয়েছে।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.