Thursday, May 28, 2026
Live
খবর Verified

২০২২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না

মাহফুজ রহমান
ডেস্ক সম্পাদক
2 min read Updated:
২০২২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না

২০২২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান ৬ জুন ২০২২ তারিখে গণমাধ্যমকে জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে না।

এর আগে, ৫ জুন ২০২২ (রবিবার) শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত ২ বছরের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না।

২০০৯ সালে জাতীয়ভাবে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। পরে মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য ইবতেদায়ি পরীক্ষাও শুরু করা হয়। এরপর ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০১০ সালে শুরু হয় জেএসসি পরীক্ষা। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা। কিন্তু এসব পরীক্ষা নিয়ে নানামুখী বিতর্ক ছিল। শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ পড়ায় অনেক অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট অনেকে এসব পরীক্ষা বাতিলের দাবি করে আসছিলেন।

করোনা সংক্রমণের কারণে গত ২ বছর এসব পরীক্ষা হয়নি। নতুন শিক্ষাক্রমেও এসব পরীক্ষার কথা নেই। একেবারে ১০ম শ্রেণিতে গিয়ে পাবলিক পরীক্ষা (এসএসসি ও সমমান) নেয়ার কথা বলা হয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এ রকম পরিস্থিতিতে এ বছরও এসব পরীক্ষা না হওয়ার অর্থ হলো এসব পরীক্ষা আর হচ্ছে না।

আরো পড়ুন : চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.