Monday, June 1, 2026
Live
খবর
Verified
1 min read

বিগত ৬ বিসিএসে নিয়োগ পেয়েছেন ১৬০২৯ জন ক্যাডার

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বিগত ৬ বিসিএসে নিয়োগ পেয়েছেন ১৬০২৯ জন ক্যাডার

বিগত ৬ বিসিএসে নিয়োগ পেয়েছেন ১৬০২৯ জন ক্যাডার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে ৬টি বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

৫ জুলাই ২০২৩ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সৈয়দা রুবিনা আক্তারের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (PSC) সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারের তৃতীয় মেয়াদে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৭ থেকে ৪২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।’

ফরহাদ হোসেন আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ২ লাখ ৮টি পদ সৃজনের সম্মতি জ্ঞাপন করা হয়েছে। পদ সৃজনের প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হয়। পরবর্তীকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এবং অধীন দপ্তর/সংস্থাগুলো শূন্য পদে নিয়োগ দিয়ে থাকে।’

ফরহাদ হোসেন বলেন, শূন্য পদে নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমানে সরকারের প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগপ্রক্রিয়া চলমান।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.