Saturday, April 25, 2026
Live

বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ

বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ

এপ্রিল ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হান চেং বলেন, চীন ও বাংলাদেশ গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের ঐকমত্যের ভিত্তিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিশেষ করে 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই)-এর আওতায় পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে আন্তঃদলীয় যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনকে বাংলাদেশের এক বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে অভিহিত করে বলেন, বাংলাদেশের নতুন সরকার 'এক চীন নীতি'র প্রতি সংহতি এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ঐতিহ্য বজায় রাখবে। উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি দুই দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বন্ধুত্ব গভীরতর করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.