চীনের বিশাল বাজার, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং উচ্চ-মানের উন্নয়ন প্রক্রিয়া আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে—এমন মন্তব্য করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। তিনি বলেছেন, এই সুযোগগুলো বিশেষ করে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত তার দেশ।
সম্প্রতি জেনারেল ইলেকট্রিক (জিই) হেলথকেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী পিটার জে. আরডুইনির সঙ্গে বৈঠকে তিনি আরও বেশি মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে হ্য লিফেং বলেন, চলতি বছরে চীনের অর্থনীতি শক্তিশালী সূচনা করেছে এবং তা স্থিতিশীলতা ও প্রাণশক্তির সুস্পষ্ট পরিচয় দিচ্ছে।
তিনি জানান, ২০২৬–২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় চীন আরও উচ্চ-স্তরের উন্মুক্তকরণ নীতি গ্রহণ করবে এবং আন্তর্জাতিক মানের ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে কাজ করবে।
অন্যদিকে, পিটার জে. আরডুইনি চীনের বাজারে তাদের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে দৃঢ় আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের প্রতিষ্ঠান চীনে কার্যক্রম আরও সম্প্রসারণ করবে এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।