রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি ফলাফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি ফলাফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনার্স সি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২৩,৯৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, পাসের হার ৩৮.২৩ শতাংশ। সি ইউনিটে মোট আসন সংখ্যা ১,৫৫৮টি।

২ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। এই ইউনিটের পরীক্ষায় ৬২ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২৩ হাজার ৯৯৫ জন। ৪ শিফটে অনুষ্ঠিত পরীক্ষার মধ্যে প্রথম শিফটে সর্বোচ্চ ৮৭.৫৫, দ্বিতীয় শিফটে ৯২.৭৫, তৃতীয় শিফটে ৮৪.০৫ এবং চতুর্থ শিফটে ৮৩.৪০ নম্বর পেয়ে শিফটভিত্তিক প্রথম হয়েছেন ৪ জন।

রাবি সি ইউনিটের ভর্তি ফলাফল যেভাবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd)-তে প্রবেশ করতে হবে। তারপর ওয়েবসাইটের Admission মেন্যুতে ক্লিক করতে হবে। অথবা সরাসরি (https://admission.ru.ac.bd/undergraduate/) লিংকে প্রবেশ করেও ফলাফল দেখা যাবে। পরে Admission Result মেন্যুতে Unit Name অপশনে শিক্ষার্থীদের রোল নম্বর দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল, পজিশন, প্রাপ্ত নম্বর ও সাক্ষাতের তারিখ দেখতে পারবেন।

উল্লেখ্য, ২৫ জুলাই ২০২২ তারিখে ৪টি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৬৩ হাজার ৩২১ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ। ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.