Friday, November 27, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠদান প্রত্যাহার

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠদান প্রত্যাহার

বিতর্কের কারণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠদান প্রত্যাহার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই দুইটি বইয়ে ভুল তথ্য উপস্থাপন হয়েছে বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় মাধ্যমিক পর্যায়ের এই দুই শ্রেণির বই ২টির পাঠদান স্থগিত বা প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। বই দুটির কিছু অধ্যায় সংশোধন করে আবার সরবরাহ করবে কর্তৃপক্ষ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বই দুটিরও কিছু অধ্যায় সংশোধন করা হবে। যা শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হবে।

এবার প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। এ জন্য বইগুলো পরিবর্তন হয়েছে। বইয়ের বিষয়বস্তু ও বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কয়েকটি বইয়ের কিছু বিষয়বস্তু নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে ২টি কমিটিও গঠন করেছে। কিন্তু কমিটি ২টির কাজ শেষ হওয়ার আগেই আজ ছুটির দিনে আকস্মিকভাবে বই ২টি পাঠদান থেকে প্রত্যাহারের কথা জানাল এনসিটিবি।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.