Saturday, May 30, 2026
Live
খবর
Verified
1 min read

স্কুলে ভর্তি আবেদনের সময় বেড়েছে, ভর্তি লটারি ১১ জানুয়ারি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
স্কুলে ভর্তি আবেদনের সময় বেড়েছে, ভর্তি লটারি ১১ জানুয়ারি
দেশের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদনের সময় বেড়েছে। বয়স সংক্রান্ত জটিলতার ফলে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারেনি, তারা ৭ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত আবেদনের সময় পাবে। উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদনের সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিকে, স্থগিত হওয়া ভর্তির লটারি হবে ১১ জানুয়ারি ২০২১ তারিখে। গত ৩০ ডিসেম্বর এই ভর্তি লটারি হওয়ার কথা ছিল। আজ (৩১ ডিসেম্বর ২০২০) এ সংক্রান্ত আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আগে ২৭ ডিসেম্বর ২০২০ পর্যন্ত আবেদনের সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। উল্লেখ্য, এতো দিন শুধু ১ম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোর সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার নির্দেশনা দেয়া হয়েছে। স্কুলে ভর্তির নিয়মানুযায়ী–১ম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছরের বেশি এবং ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১১ বছর হতে হয়। বয়স সংক্রান্ত জটিলতার কারণে এবার অনেকেই আবেদন করতে পারেনি। এ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন হওয়ার পর আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ স্থগিত করে এখন নতুন করে আবেদন ও লটারির নতুন সময় নির্ধারণ করা হয়েছে। বয়সের কারণে বঞ্চিত শিক্ষার্থীরা অনলাইনে ৩১ ডিসেম্বর ২০২০ থেকে ৭ জানুয়ারি ২০২১ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.