Saturday, May 30, 2026
Live
খবর
Verified
1 min read

স্কুল খুললে ১০০০ টাকা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
স্কুল খুললে ১০০০ টাকা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

স্কুল খুললে ১০০০ টাকা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ১৩ জুন থেকে খুলবে সব স্কুল। স্কুল খোলার পরপরই  শিক্ষার্থীদের উপহার হিসেবে এক হাজার করে টাকা দেবে সরকার। জামা-জুতা কেনার জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত কিডস অ্যালাউন্স হিসেবে এই টাকা দেয়া হবে।

প্রাথমিক উপবৃত্তি প্রদান সংক্রান্ত প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী গণমাধ্যমকে জানান, এখন ২০২০ সালের শেষ ৬ মাসের উপবৃত্তি বিতরণ করা হচ্ছে। এটা শেষ হলেই জামা-জুতা কেনার জন্য এককালীন ১০০০ টাকা বিতরণ শুরু হবে। সব ধরনের প্রস্তুতি শেষ। তবে ১৩ জুন স্কুল খুললে, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের স্কুলে আসার উপহার হিসেবে এ টাকা দেওয়া হবে।

যদি কোনো কারণে ১৩ জুন স্কুল খোলা সম্ভব না হয়, তারপরও জুন মাসের মধ্যে এই টাকা শিক্ষার্থীদের দেয়া হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ছয় মাসের উপবৃত্তি বিতরণ চলছে। এ টাকা বিতরণ শেষ হওয়ার পর জুনের ১০ তারিখের পর জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা বিতরণ শুরু হবে।

এককালীন টাকা বিতরণের জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ইতোমধ্যে শেষ হয়েছে। জুনে শিক্ষার্থীদের মায়ের নগদ অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.