Sunday, May 31, 2026
Live
খবর
Verified
1 min read

৪২তম বিসিএসে আরো ২০০০ চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪২তম বিসিএসে আরো ২০০০ চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি

৪২তম বিসিএসে আরো ২০০০ চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭ জুলাই ২০২১ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

করোনা সংক্রমণ মোকাবিলায় চিকিৎসাসেবা দিতে নতুন করে আরো ২০০০ পদ সৃষ্টি করেছে সরকার। ৪২তম বিসিএসের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। ফলে এই বিশেষ বিসিএসের (৪২তম) মাধ্যমে এ নিয়ে মোট ৪০০০ হাজার চিকিৎসক নিয়োগ পাচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক চলমান ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে আরো ২০০০ চিকিৎসক (সহকারি সার্জন) নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় নবম গ্রেডের ২০০০ চিকিৎসকের (সহকারী সার্জন) পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় দেশে ২০০০ চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ১ মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়। এতে ৬,০২২ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে ২ বার স্থগিত করে পিএসসি।

এদিকে, গত ১৮ জুলাই পিএসসি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মৌখিক পরীক্ষা আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে, চলবে ২৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.