Saturday, May 30, 2026
Live
খবর
Verified
1 min read

বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ভর্তির সুযোগ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ভর্তির সুযোগ

বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। আজ (৯ আগস্ট ২০২০) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (বিদ্যালয়-২ শাখা)।

সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি এখানে তুলে ধরা হলো-
করোনা ভাইরাস এর উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীরা বর্তমানে শহর
ছেড়ে গ্রামে অবস্থান করছেন। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন উৱস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়বিহীন হয়ে যেতে পারে।

উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝড়ে না পড়ে, সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদেরকে বছরের যেকোনো সময় তাদের বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নবর্ণিত তথ্যাদি যাচাই করে ভর্তির কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো :

"যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল তাঁর আইডি কার্ড/বেতন বই/স্লিপ/ক্লাস ডায়েরি/বই-পুস্তক/খাতাপত্র ইত্যাদি সংশ্লিষ্ট বিদ্যালয়ের (যে স্কুলে নতুন করে ভর্তি হবে) প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাড়পত্র (টিসি) প্রয়োজন হবে না।"

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.