Friday, August 28, 2026
Live
খবর
Verified
1 min read

অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস ৪ অক্টোবর থেকে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.2 (5)
অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস ৪ অক্টোবর থেকে
২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস ৪ অক্টোবর ২০২০ তারিখ থেকে শুরু হবে। ৪ অক্টোবর সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধ রাখার কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজগুলো চিঠি পাঠিয়ে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, করোনার কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.