Thursday, May 28, 2026
Live
খবর Verified

৪১ ও ৪২ তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা

মাহফুজ রহমান
ডেস্ক সম্পাদক
2 min read Updated:
৪১ ও ৪২ তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ তম ও ৪২ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১৩ জানুয়ারি ২০২১ (বুধবার) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

জানা গেছে, ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৯ মার্চ ২০২১ তারিখে। ২৬ ফেব্রুয়ারি ২০২১ অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৯ মার্চ ২০২১ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪২ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত।

এই দুই বিসিএস পরীক্ষার আসন ও বিস্তারিত তথ্য পরে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) জানানো হবে।

৪১ তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার জন। এই বিসিএসে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

চিকিৎসকদের জন্য বিশেষ ৪২তম বিসিএসে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এ বিসিএসের আবেদন শুরু হয় গত বছরের ৭ ডিসেম্বর এবং শেষ হয় ২৭ ডিসেম্বর সন্ধ্যায়। ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে ২ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে।

৪২ তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪২তম বিশেষ বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। আজ বুধবার পিএসসি সেই তারিখ জানাল।

৪২ তম বিসিএস পরীক্ষার নম্বর বণ্টন :
৪২ তম বিশেষ বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন ২ ঘণ্টা। প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন।
তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ০.৫০ নম্বর কাটা যাবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.