Wednesday, June 10, 2026
Live
ভর্তি তথ্য
Verified
1 min read

মেডিক্যাল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৫

Medical College MBBS Admission Test 2025

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
মেডিক্যাল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৫

দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন—স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর সভাপতি প্রফেসর ডা. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন, এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর

প্রতিবছরের মতো এবারও সারা দেশের সব মেডিক্যাল কলেজে একই দিনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া শিগগিরই প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (DGME)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.