ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫টি ইউনিটে অনুষ্ঠিত হবে ঢাবি ভর্তি পরীক্ষা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোট ৫টি ইউনিটে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—
-
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
-
বিজ্ঞান ইউনিট
-
ব্যবসায় শিক্ষা ইউনিট
-
চারুকলা ইউনিট
-
আইবিএ ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬-২৭
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখগুলো হলো—
| ইউনিট | পরীক্ষার তারিখ |
|---|---|
| আইবিএ ইউনিট | ৫ ডিসেম্বর (শনিবার) |
| বিজ্ঞান ইউনিট | ১২ ডিসেম্বর (শনিবার) |
| কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ১৯ ডিসেম্বর (শনিবার) |
| চারুকলা ইউনিট | ২২ ডিসেম্বর (মঙ্গলবার) |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | ২৬ ডিসেম্বর (শনিবার) |
পরীক্ষার সময়
-
আইবিএ ইউনিট: সকাল ১০টা থেকে দুপুর ১২টা
-
অন্যান্য সব ইউনিট: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
প্রশ্নপত্র ও নম্বর বণ্টন
বিজ্ঞান, কলা এবং ব্যবসায় শিক্ষা ইউনিট
-
এমসিকিউ: ৬০ নম্বর
-
লিখিত: ৪০ নম্বর
চারুকলা ইউনিট
-
এমসিকিউ: ৪০ নম্বর
-
অঙ্কন: ৬০ নম্বর
আইবিএ ইউনিট
-
এমসিকিউ: ৭০ নম্বর
-
বর্ণনামূলক: ৩০ নম্বর
পরীক্ষার সময় বণ্টন
বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা ইউনিট
-
এমসিকিউ: ৪৫ মিনিট
-
লিখিত: ৪৫ মিনিট
চারুকলা ইউনিট
-
এমসিকিউ: ৩০ মিনিট
-
অঙ্কন: ৬০ মিনিট
আইবিএ ইউনিট
-
এমসিকিউ: ৯০ মিনিট
-
বর্ণনামূলক: ৩০ মিনিট
মূল্যায়ন পদ্ধতি
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে।
-
ভর্তি পরীক্ষা: ১০০ নম্বর
-
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ফলাফল: ২০ নম্বর
আবেদনের ন্যূনতম যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান ইউনিট
-
বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ যোগফল ন্যূনতম ৮.০
-
পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫
মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে—
-
জিপিএ যোগফল ন্যূনতম ৭.৫
-
পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
-
জিপিএ যোগফল ন্যূনতম ৭.৫
-
পৃথকভাবে জিপিএ ৩.০
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ যোগফল ন্যূনতম ৮.০ এবং পৃথকভাবে ৩.৫ থাকতে হবে। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে জিপিএ যোগফল ৭.৫ ও পৃথকভাবে ৩.০ প্রয়োজন।
ব্যবসায় শিক্ষা ইউনিট
-
জিপিএ যোগফল ন্যূনতম ৭.৫
-
পৃথকভাবে জিপিএ ৩.০
বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ যোগফল ৮.০ ও পৃথকভাবে ৩.৫ এবং মানবিক বিভাগের জন্য জিপিএ যোগফল ৭.৫ ও পৃথকভাবে ৩.০ থাকতে হবে।
চারুকলা ইউনিট
-
জিপিএ যোগফল ন্যূনতম ৬.৫
-
পৃথকভাবে জিপিএ ৩.০
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
ক্লাস শুরু কবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে।