Thursday, November 12, 2026
Live
ব্যবসা-উদ্যোগ
Verified
৩ মিনিটে পড়া যাবে

মরুভূমির সুস্বাদু ফল সাম্মাম চাষ করে বাজিমাত, আয় ৬ লাখ টাকা

রকমেলন ফলটিই বাংলাদেশ ও আরব দেশে সাম্মাম ফল নামে পরিচিত, ফলটি বাজারে বেশ দামি তাই ফলন লাভজনক

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: আপডেট:
সাম্মাম চাষে বাজিমাত, আড়াই মাসে আয় ৬ লাখ
সাম্মাম চাষে বাজিমাত, আড়াই মাসে আয় ৬ লাখ

২০ হাজার টাকার চারা কিনে পরীক্ষামূলকভাবে ২ বিঘা জমিতে সাম্মাম বা রকমেলন চাষ শুরু করেন কাপাসিয়ার যুবক কামরুজ্জামান খান। ইউটিউব দেখে লাল মাটিতে সুস্বাদু এই বিদেশি ফলের চাষ করে প্রথমবারেই সফল হন তিনি। প্রায় আড়াই মাসের মধ্যেই বিক্রির উপযোগী হয় ফল। খরচ বাদে তার আয় হয় ৬ লাখ টাকা। চাষের পদ্ধতি নিয়ে স্বচ্ছ ধারণা না থাকায় দেশে রকমেলন চাষীর সংখ্যা খুবই কম। অথচ এই ফলের চাহিদা ও বাজার দরও খুব ভালো। কামরুজ্জামান জানান, কাপাসিয়ায় তিনিই একমাত্র রকমেলন চাষ করেন। 

তিনি বলেন, ‘অল্প দিনেই ফলন হয় রকমেলন, এছাড়া এটা বেশ লাভজনক। তাই এই ফলের চাষ শুরু করেছি। বীজ লাগানোর পর থেকে ৬৫ থেকে ৭০ দিনের মধ্যেই এই ফল খাওয়া বা বিক্রির উপযোগী হয়। এক বিঘা জমিতে ৪ থেকে ৫ টন ফল উৎপাদন হয়। রকমেলনের উৎপাদন খরচও কম। শসা, মিস্টি কুমড়া বা এ ধরনের স্ববজি চাষ করলে যেমন খরচ, রকমেলনের ক্ষেত্রেও প্রায় একই রকম খরচ হয়। চাষাবাদও পদ্ধতিতেও জটিলতা নেই। ফলন নিয়ে প্রতিবন্ধকতাও নেই। এই ফল আমি সরাসরি কাওরান বাজার আড়ৎয়ে বিক্রি করি। আড়ৎদার বা পাইকারী ক্রেতারা নগদ টাকা দিয়ে কিনে গাড়ি পাঠিয়ে ফল নিয়ে যায়। আড়ৎদাররা জানিয়েছেন, দেশের অন্য যেসব জায়গা থেকে তারা রকমেলন কেনেন, সেগুলোর তুলনায় আমাদের লাল মাটির জমিতে চাষ করা এ ফল তুলনামূলক বেশি সুস্বাদু।’
 
কিভাবে এই আইডিয়া পেলেন, জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে কৃষি কাজের সঙ্গে সংশ্লিষ্ট। একবার ঢাকা গিয়ে প্রথম চোখে পড়ে রকমেলন ফল। এই ফলের ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। দোকানীকে জিজ্ঞেস করে প্রথম এ ফলের নাম জানলাম। দোকানী জানালেন, তিনি এগুলো যশোরে থেকে এনেছেন। আমি কৌতুহলী হয়ে এই ফল নিয়ে গুগল-ইউটিউবে ঘাঁটাঘাঁটি করি। নিশ্চিত হলাম, দেশে অল্প পরিসরে এই ফলের চাষ হচ্ছে।’ তিনি জানান, বিদেশি ফল হলেও দেশের মাটিতে উৎপাদন সম্ভব। এই ফলের সবচেয়ে ভালো বীজ কোথায় পাওয়া যায়, খোঁজ নিয়ে বীজ কিনেন। দুই বিঘা জমিতে প্রথম পরীক্ষামূলক এই ফলের চাষ করেন। প্রথমবারেই সফল হন। এখন পর্যন্ত এ জমিতে তিন দফা চাষ করে ফল বিক্রি করেছেন তিনি। নিয়মিত কাজ করেন তিন-চার জন কৃষিশ্রমিক। তিনি বলেন, ‘দুই বিঘা জমিতে ফল উৎপাদনে দুই থেকে আড়াই মাসে মোট খরচ হয় প্রায় দেড় লক্ষ টাকা। আর এখান থেকে সাধারণত আয় হয় ছয় থেকে সাত লাখ টাকা।’

তিনি আরো বলেন, ‘আমার আরো জমি আছে। আগামীতে সেখানে রামবুটান, অ্যাভোকাডো, পার্সিমনের মতো দামি দামি বিদেশি ফল চাষের পরিকল্পনা আছে।’
  
এই ফলের উপযোগী মাটি সম্পর্কে কামরুজ্জামান বলেন, ‘বীজ বিক্রেতারা বেলে দোয়াশ মাটিতে চাষের পরামর্শ দেন। কিন্তু আমি দেখলাম লাল মাটিতেও ভালো ফলন হচ্ছে।’

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.